টাইগার -দিশার বিরুদ্ধে FIR - The News Lion

টাইগার -দিশার বিরুদ্ধে FIR

 


দি নিউজ লায়ন;   লকডাউন বিধি ভঙ্গকরে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় গাড়ি করে ঘুরে বেরানোর অভিযোগে টাইগার -দিশার বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। বেলা ২টো বেজে যাওয়ার পরেও কেন ঘরের বাইরে তা সম্পর্কে উপযুক্ত কারণ না দেখাতে পারায় কেস দায়ের করে পুলিস।  ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 


জামিন যোগ্য ধারা হওয়ায় কোনো গ্রেফতারি করা হয়নি বলে জানায় পুলিশ। মঙ্গলবার লকডাউন বিধি অমান্য করার কারণেই মুম্বইয়ের বান্দ্রা সংলগ্ন ব্যান্ডস্ট্যান্ড এলাকায় দিশা-টাইগারের গাড়ি আটকানো হয়। টাইগার বসেছিলেন পিছনের সিটে। আর চালকের পাশে বসেছিলেন দিশা। মঙ্গলবার জিম থেকে বের হয়ে ব্যান্ডস্ট্যান্ড এলাকায় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন তাঁরা। তখনই তাঁদের গাড়ি আটকানো হয়। যদিও তখন আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র দেখার পরই ছেড়ে দেওয়া হয় দিশা ও টাইগারকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.